News update
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ শপিংমল-মার্কেট, ৭টায় বিলবোর্ড     |     
  • কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতিতে তরুণরাই মূল চালিকাশক্তি: স্বপন     |     
  • সিলেটে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা     |     
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন      |     
  • সামুদ্রিক বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত     |     
ইমরুল কাওছার, শরিয়তপুর প্রতিনিধি: জাতীয় 2026-08-12, 7:22pm

শরীয়তপুরে ১৫ আগস্ট ঘিরে যুবলীগের শোক র‍্যালির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে

whatsapp-image-2026-08-12-at-8-3e033934498945d6e8b61192e7acf8881786540959.jpeg


শরীয়তপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শোক র‍্যালির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি বুধবার (১২ আগস্ট ২০২৬) সকাল থেকে বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্টে ছড়িয়ে পড়তে দেখা যায়। র‍্যালিটি কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতাকর্মীরা করেছে বলে ভিডিওটির ক্যাপশনে দাবি করা হয়েছে।

ছড়িয়ে পড়া ভিডিওটির ক্যাপশনে উল্লেখ করা হয়, ‘শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আয়নাল ফকিরের নেতৃত্বে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে শরীয়তপুরে শোক র‍্যালি।’ ক্যাপশনে র‍্যালির তারিখ ১২/০৮/২০২৬ খ্রিষ্টাব্দ উল্লেখ করা হলেও শরীয়তপুরের ঠিক কোন এলাকায় র‍্যালিটি অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

ভিডিওতে দেখা যায়, বেশ কয়েকজন ব্যক্তি সড়কে মিছিল করছেন। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে শোনা যায়। মিছিলে ‘জয় বাংলা’, ‘শেখ হাসিনার ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই’, ‘ডাক দিয়েছে অপু ভাই, ঘরে থাকার সময় নাই’, ‘শেখ হাসিনা আসবে’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

তবে ভিডিওটি শরীয়তপুরের কোন স্থান ও সময়ে ধারণ করা হয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। একই সঙ্গে ভিডিওতে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয়ও নিশ্চিত হওয়া যায়নি।