News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-10-21, 7:43pm

বাল্যবিয়ে রোধে শিক্ষা ও নারী ক্ষমতায়নে জোর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের

screenshot_20261021-194023_gallery-65e4261fc74777b66d0bca954eb6d4261792590234.jpg

ছবি- সংগৃহীত


বাল্যবিয়ে সম্পূর্ণ নির্মূল করতে দারিদ্র্য, সামাজিক কুসংস্কার, স্কুল থেকে ঝরে পড়া এবং মেয়েদের পর্যাপ্ত সুযোগ-সুবিধার অভাবের মতো মৌলিক আর্থ-সামাজিক সমস্যাগুলো সমাধানের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। সম্প্রতি ইউনিসেফের (UNICEF) নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেলের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বৈঠকে বাল্যবিয়ে প্রতিরোধের পাশাপাশি নারী ও তরুণ প্রজন্মের ওপর প্রভাব ফেলে এমন বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে জলবায়ু পরিবর্তনের ফলে নারীদের ওপর সৃষ্ট ঝুঁকি বৃদ্ধি পাচ্ছে। পাশাপাশি তিনি সাইবার স্পেস বা অনলাইনে নারী নিগ্রহসহ সব ধরনের লিঙ্গভিত্তিক সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলেন। একইসঙ্গে কিশোর অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর সামাজিক ও সহায়ক পদক্ষেপ গ্রহণের ওপরও জোর দেন তিনি।

দেশের সামগ্রিক মানবসম্পদ উন্নয়নে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে শামা ওবায়েদ দেশব্যাপী শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, মেয়েদের জন্য একটি সুরক্ষিত ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে জাতীয় বাজেটে শিক্ষা খাতের বরাদ্দ পর্যায়ক্রমে বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিবি) ৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।