News update
  • জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
খবর 2026-08-03, 7:51pm

শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানে অংশগ্রহণ নিয়ে ভারতের অবস্থান জানতে চায় বাংলাদেশ

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

8a258c6271f9ddef7e121d772a624f60-f9eddf64f275fe78b09f278a5bfc283b1785765061.jpg

ছবি- সংগৃহীত


আগামী ৫ আগস্ট ভারতের মাটিতে আয়োজিত একটি ভার্চুয়াল অনুষ্ঠানে দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের বিষয়ে ভারত সরকারের অবস্থান স্পষ্টভাবে জানতে চেয়েছে বাংলাদেশ।

সোমবার (৩ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এ কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

তিনি বলেন, ভারতের ভূখণ্ড ব্যবহার করে শেখ হাসিনার প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশ-ভারত সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এ বিষয়ে ভারতের অবস্থান পরিষ্কার হওয়া প্রয়োজন বলেও জানান তিনি।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ৫ আগস্ট দিল্লিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের ২২ সদস্যের একটি প্রতিনিধি দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটি দুই দেশের মেরিটাইম নিরাপত্তা সহযোগিতার অংশ। ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা সহযোগিতার অংশ হিসেবেই এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের হওয়া বিভিন্ন চুক্তির বিষয়ে তিনি বলেন, দেশের স্বার্থ রক্ষা হলে এসব চুক্তির ধারাবাহিকতা বজায় থাকবে। 

সূত্র: The Business Standard