News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
বঙ্গলোক রিপোর্ট খবর 2026-08-03, 11:23pm

এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবদলের সাবেক নেতা

jobodol-leader-89ddcf5e3a1a11db4ebab6bd31a8935f1785777811.jpg

মাহবুব আলম। ছবি: সংগৃহীত


গাজীপুরের শ্রীপুরে এক মণ দুধ দিয়ে গোসল করে এবং মায়ের সামনে তওবা করে বিএনপির রাজনীতি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মাহবুব আলম নামে যুবদলের সাবেক এক নেতা। 


সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের দক্ষিণ ধনুয়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।


মাহবুব আলমের দাবি, দীর্ঘদিন বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকার পর দলের অভ্যন্তরীণ কোন্দল, চক্রান্ত ও মূল্যায়নের অভাবে তিনি রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে তার কোনো পদ-পদবি না থাকায় সংগঠনকে লিখিতভাবে জানানোরও সুযোগ নেই বলে জানান তিনি।


তিনি বলেন, ‘পরিবারের কথা বিবেচনা করে আজ এক মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি থেকে চিরবিদায় নিলাম। দল বা কোনো ব্যক্তির প্রতি আমার কোনো রাগ বা অভিমান নেই।’


তবে মাহবুব আলমের অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিএনপি নেতারা। ২ নম্বর গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক মনি দাবি করেন, বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে মাহবুব আলমকে অতীতে একাধিকবার দল থেকে বহিষ্কার করা হয়েছিল।


দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ নিয়ে নানা মন্তব্য করছেন স্থানীয়রা।