News update
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
  • ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়     |     
  • ড্যাব এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান     |     
  • জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শনে এনসিপির শীর্ষ নেতারা     |     
  • হরমুজ প্রণালী খুলতে ইরান-ওমান সমঝোতা চূড়ান্ত পর্যায়ে     |     
খবর 2026-08-06, 11:08pm

বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক হলেন কাজী জেসিন

kazi-jesin-9cc3f91e4e9d98f6fac4a223b2f478041786036107.jpg


রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে গ্রেড-১ পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন কাজী জেসিন।


বৃহস্পতিবার (৬ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, বাংলাদেশ টেলিভিশন কর্তৃপক্ষ আইন, ২০০১-এর ধারা ১১(২) অনুযায়ী কাজী জেসিনকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।


এ নিয়োগের শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্ম-সম্পর্ক পরিত্যাগ করতে হবে।


প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে। পাশাপাশি জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলেও জানানো হয়েছে।


কাজী জেসিনের এই নিয়োগের মাধ্যমে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম বাংলাদেশ টেলিভিশনের প্রশাসনিক নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো। তাঁর নেতৃত্বে বিটিভির কার্যক্রম, অনুষ্ঠান পরিকল্পনা এবং সম্প্রচার ব্যবস্থাপনায় নতুন গতি আসবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।


নতুন মহাপরিচালক কাজী জেসিনের জন্ম গাইবান্ধা জেলায়। তার সম্পর্কে প্রকাশ্যে পাওয়া তথ্য অনুযায়ী তার কর্মজীবন ও শিক্ষাগত যোগ্যতার সংক্ষিপ্ত বিবরণ নিচে দেওয়া হলো:


যুক্তরাজ্যের ক্যামব্রিয়া বিশ্ববিদ্যালয় থেকে Sustainable Development and Leadership বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।


কাজী জেসিন বাংলাদেশের ইলেকট্রনিক মিডিয়ার পরিচিত সাংবাদিক, সংবাদ উপস্থাপক, টকশো সঞ্চালক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি সংবাদ ও সমসাময়িক বিষয়ভিত্তিক অনুষ্ঠানের সঙ্গে যুক্ত।


তিনি বিভিন্ন সময় দায়িত্ব পালন করেছেন দৈনিক আমার দেশ, এনটিভি, চ্যানেল ওয়ান, একুশে টেলিভিশন, বাংলাভিশন, যমুনা টেলিভিশনে।


এসব প্রতিষ্ঠানে সংবাদ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং টকশো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সর্বশেষ তিনি যমুনা টেলিভিশনের হেড অব কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন।


বাংলাদেশে রাজনৈতিক টকশো উপস্থাপনার অগ্রগামী নারী সাংবাদিকদের একজন হিসেবে পরিচিত। 


তার উপস্থাপিত উল্লেখযোগ্য অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে একাল কথা, একটেল প্রতিদিন, একুশে সংকেত, পয়েন্ট অব অর্ডার, চব্বিশ ঘণ্টা। এসব অনুষ্ঠানের মাধ্যমে তিনি সমসাময়িক রাজনীতি, রাষ্ট্রনীতি ও জনস্বার্থের নানা বিষয় তুলে ধরেছেন।


যুক্তরাষ্ট্রের International Visitor Leadership Program (IVLP)-এর অ্যালামনাই।

University of Maryland-এ সাংবাদিকতা–সংশ্লিষ্ট প্রশিক্ষণে অংশ নেন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সাংবাদিকদের সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করেন।


সাংবাদিকতার পাশাপাশি তিনি কবি ও প্রাবন্ধিক হিসেবেও পরিচিত। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে জোৎস্নামত্ত যাত্রা (১৯৯৭) ও

তানানুম তানানুম (২০১০)


পুরস্কার ও সম্মাননা


বিসিআর সেরা উপস্থাপক পুরস্কার, সাঁকো টেলিফিল্ম সেরা উপস্থাপক সম্মাননা, CJFB সেরা উপস্থাপক পুরস্কার, জাতীয় কবি সম্মেলনে কবি সংসদ পুরস্কার, ২০২৫ সালে সাংবাদিকতায় অবদানের জন্য CJFB বিশেষ সম্মাননা লাভ করেন।


২০২৪ সালে তিনি নির্যাতিত ও ক্ষতিগ্রস্ত সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন Journalists for Justice (J4J)-এর আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।


সবশেষে, ২০২৬ সালের ৬ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তিনি বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) মহাপরিচালক (ডিজি) হিসেবে এক বছরের চুক্তিভিত্তিক নিয়োগ পান।