News update
  • ডেঙ্গুতে মৃত্যু ২০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১৮৬৬     |     
  • স্থানীয় সরকার নির্বাচন আগামী বছরের প্রথম দিকে শুরু: মীর শাহে আলম     |     
  • বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম     |     
  • পাসপোর্ট হারালে দ্বিতীয়বার থেকে জরিমানা ১০ হাজার টাকা     |     
বঙ্গলোক ডেস্ক খবর 2026-09-22, 7:06am

মঙ্গলবার যেসব এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

current-43b5c9175984c071f30b873fdce0a0001790039205.jpg


জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২১ সেপ্টেম্বর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর বোয়ালখালী জোনাল অফিস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বোয়ালখালী জোনাল অফিসের আওতাধীন ফুলতল উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারের লাইনের আশপাশের গাছপালা কাটার কাজ করা হবে। এ কারণে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

চুরাখালি ব্রিজ এলাকা, অয়াহেদ আলী পুকুরপাড়, হংস মহাজনের বাড়ি, শেফু চেয়ারম্যানের বাড়ি, বাংলাপাড়া, পাক্কির পোল, আফজাল তালুকদার বাড়ি, হারুন চেয়ারম্যানের বাড়ি, গাবতল, বেইজ্জা পুকুরপাড়, আরব টেন্ডলের বাড়ি, জিন্নাত আলীর বাড়ি, দেনা পুকুরপাড়, লালারদিঘি পাড়, কদুরখীল ইউনিয়ন পরিষদ, কদুরখীল মুসলিম হাইস্কুল, আল-কোরআন একাডেমি, বুড্ডুম ফকিরের মাজার, করিম শাহের মাজার ও আশপাশের এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতে সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-১।