News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
বঙ্গলোক ডেস্ক খেলাধুলা 2026-11-06, 6:54pm

দ্বিতীয় দিন শেষে ২৬৮ রানে পিছিয়ে বাংলাদেশ

ban-west-in-f86caa0e56a69806708e40f428cf95e61793969669.jpg


সিলেট টেস্টের দ্বিতীয় দিন শেষে ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ২৬৮ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। শুক্রবার (৬ নভেম্বর) দিনের খেলা শেষ হওয়ার আগে ৩ উইকেট হারিয়ে ৮৮ রান সংগ্রহ করেছে স্বাগতিকরা।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ ১০৬.৪ ওভারে ৩৫৬ রান করে অলআউট হয়। দলের হয়ে আমির জাঙ্গু সর্বোচ্চ ১৩৩ রান করেন। জাস্টিন গ্রিভস করেন ৫১ এবং কেভিন উইকহাম ৬১ রান।

বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করে ৯০ রানে ৬ উইকেট নেন হাসান মাহমুদ। মেহেদী হাসান মিরাজ নেন ২ উইকেট।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে বাংলাদেশ। নাঈম হাসান ৫, তানজিদ হাসান ১৬ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৮ রান করে আউট হন।

দিন শেষে তাওহিদ হৃদয় ২৯ এবং মুশফিকুর রহিম ১৯ রানে অপরাজিত রয়েছেন। চতুর্থ উইকেটে তাদের অবিচ্ছিন্ন জুটিতে যোগ হয়েছে ৩৭ রান।

৪০ ওভার ব্যাট করে ৩ উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে বাংলাদেশ।