News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
Bangolok Desk তথ্য ও প্রযুক্তি 2026-11-03, 8:14pm

আগামী ৫ নভেম্বর ঢাকায় বসছে ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২২০’

e0f3002fe72cea7013b571480c30ee43-59e2e8d4e97d5e17d52c9b745c0a3adb1793715271.jpg

ছবি- সংগৃহীত


ভবিষ্যতের অর্থনীতির ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়াতে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিনব্যাপী ‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’। সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)-এর যৌথ উদ্যোগে আগামী ৫ নভেম্বর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘আগামীর অর্থনীতির জন্য এআই-ফিকেশন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই সম্মেলনের বিস্তারিত তথ্য সংবাদ সম্মেলনে প্রকাশ করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব এনাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্মেলনে দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান, স্টার্টআপ এবং শিক্ষা প্রতিষ্ঠানের তৈরি উদ্ভাবন প্রদর্শনের জন্য ১৪২টি প্রদর্শনী স্টল থাকবে। দেশীয় উদ্যোক্তাদের পাশাপাশি এতে পাকিস্তান ও যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের বিদেশী প্রদর্শকরা অংশ নেবেন। এছাড়া ১৯টি বিশ্ববিদ্যালয় ও ১টি কলেজসহ মোট ২০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নির্মিত বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রজেক্ট ও প্রোটোটাইপ এখানে তুলে ধরা হবে।

আয়োজকরা আশা করছেন, সম্মেলনে প্রায় ৬,০০০ সাধারণ দর্শনার্থী এবং ২,০০০ আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন। অনুষ্ঠান চলাকালীন দেশে-বিদেশের ২৭ জন বিশেষজ্ঞ বক্তা ও প্যানেলিস্ট তিনটি প্রধান সেশনে অংশগ্রহণ করবেন। এসব আলোচনা সভায় এআই নীতিমালা, অবকাঠামো ও দক্ষতা উন্নয়ন, শিল্পপ্রতিষ্ঠান ও একাডেমিক প্রতিষ্ঠানের মেলবন্ধন এবং স্থানীয় সমস্যার সমাধানে এআই এজেন্টের ব্যবহার নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হবে।