News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
নগর-মহানগর 2026-08-01, 8:47pm

জাতীয় প্রেসক্লাবে আগামীকাল দুই সংগঠনের আলোচনা সভা

press-club-1adeaeb1af1389da4327e993f63c20b91785595663.jpg


জাতীয় প্রেসক্লাবে আগামীকাল রোববার (২ আগস্ট) দুটি পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হবে।


সকাল ১০টায় প্রেসক্লাবের আবদুস সালাম হলের (তৃতীয় তলা) বাংলাদেশ লেবার পার্টির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।


অন্যদিকে, বিকেল ৩টায় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি।


দুটি অনুষ্ঠানে সংশ্লিষ্ট সংগঠনের নেতাকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেবেন।