
ছবি: সংগ্রহীত
৫ আগস্ট ২০২৬, ১১:৪২ পিএম
আমির খান অভিনীত ‘গজনি’ সিনেমার সেই ভয়ংকর খলনায়ক চরিত্র ‘গজনি ধর্মাত্মা’ খ্যাত প্রবীণ ভারতীয় অভিনেতা প্রদীপ সিং রাওয়াত ৭৪ বছর বয়সে মারা গেছেন। তিনি রক্তের ক্যানসারে ব্লাড ক্যানসার আক্রান্ত ছিলেন এবং দীর্ঘ লড়াইয়ের পর ২০২৬ সালের ৪ আগস্ট মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার ব্যক্তিগত ব্যবস্থাপক সিদ্ধার্থ তিওয়ারি।
ক্যানসার পুনরায় ফিরে আসায় এক মাসেরও বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ হয়। মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতাল। মৃত্যুকালে তিনি স্ত্রী এবং পুত্র বিক্রমাদিত্যকে রেখে গেছেন।
২০০৫ সালের মূল তামিল 'গজনি' এবং ২০০৮ সালের আমির খানের হিন্দি রিমেক—উভয় সংস্করণেই প্রধান ভিলেনের চরিত্রে অভিনয় করে তিনি উপমহাদেশজুড়ে তুমুল জনপ্রিয়তা পান। অভিনয় জীবনের শুরুতে বি আর চোপড়ার কালজয়ী টেলিভিশন ধারাবাহিক 'মহাভারত'-এ দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার চরিত্রে অভিনয় করে তিনি ঘরে ঘরে পরিচিতি লাভ করেছিলেন।
আমির খানের সাথে 'লাগান' দেবা সিং সোধি চরিত্র, এবং 'সরফরোশ', 'অগ্নিপথ', 'কয়লা', 'রাউডি রাঠোর' সহ বহু হিট ছবিতে কাজ করেছেন। চার দশকের দীর্ঘ ক্যারিয়ারে তিনি হিন্দি, তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম, বাংলা এবং নেপালি সহ এক শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত হিন্দি ছবি ছিল 'ছাভা'।
২০০৪ সালে এস এস রাজামৌলি পরিচালিত তেলুগু ছবি 'সাই'-এ অনবদ্য অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ খলনায়ক বিভাগে 'ফিল্মফেয়ার' তেলুগু এবং নন্দী পুরস্কার অর্জন করেন। তার অকাল প্রয়াণে ভারতীয় চলচ্চিত্র জগৎসহ তার সহকর্মী ও ভক্তদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।