News update
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-10, 7:56am

রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711786326973.jpg

ছবি: সংগ্রহীত


১০ আগস্ট ২০২৬, ৭:৫২এএম

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি তাদের প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনীত করার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। ২০২৬ সালের ৯ আগস্ট দলের উচ্চপর্যায়ের একাধিক নির্ভরযোগ্য সূত্র এবং স্থায়ী কমিটির সদস্যরা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। 

বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান মহাসচিব ও বর্তমান স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করেছেন। ১২ আগস্ট এ বিষয়ে দলটির পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা রয়েছে। প্রার্থীর নাম ঘোষণার আগেই ৯ আগস্ট সকালে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশন (ইসি) থেকে প্রার্থীর জন্য দুই সেট মনোনয়নপত্র সংগ্রহ করেছে। জাতীয় সংসদে বর্তমানে বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা থাকায় মির্জা ফখরুলের বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়া প্রায় নিশ্চিত। জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোটের পক্ষ থেকে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদকে রাষ্ট্রপতি পদের জন্য মনোনীত করা হয়েছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং ২০ আগস্ট জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে।

তবে এই মনোনয়ন প্রক্রিয়ার বিষয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ১০ আগস্ট সকালে গণমাধ্যমকে জানিয়েছেন যে, বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে তাঁর জানা নেই বা তাঁর নলেজে নেই।