News update
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
প্রথম পাতা 2026-08-10, 8:38am

এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ

untitled-2-copy-b4f68e24002637d7da4abe4f231b52461786329520.jpg

ছবি: সংগ্রহীত


১০ আগস্ট ২০২৬, ৮:৩৬এএম

২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ ১০ আগস্ট সকাল ১০টায় একযোগে প্রকাশ করা হচ্ছে। শিক্ষামন্ত্রী এই ফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন, মোবাইল এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সহজেই তাদের ফলাফল সংগ্রহ করতে পারবেন। 

বিদ্যালয়গুলো তাদের নিজস্ব EIIN নম্বর ব্যবহার করে Education Board Results Portal-এর 'Result Corner' থেকে পুরো স্কুলের ফলাফল একসাথে ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা তাদের নিজ নিজ স্কুল থেকেও ফল সংগ্রহ করতে পারবে। 

কোনো কারণে প্রকাশিত ফলাফলে সন্তুষ্ট না হলে আগামী ১১ আগস্ট থেকে ১৭ আগস্ট পর্যন্ত অনলাইনে বোর্ড চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে।