News update
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-13, 8:11am

পানামায় ফের ৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত ৯০০ বাড়িঘর

bomicompo-50546ee85f63a54ad27a86c1700042bc1791857515.png

পানামায় ধারাবাহিক ভূকম্পনে বাড়িঘর ও অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়েছে। নতুন করে ৬ মাত্রার ভূমিকম্প অনুভূত হওয়ায় উদ্বেগ দেখা দিয়েছে।


মধ্য আমেরিকার দেশ পানামায় আবারও ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। স্থানীয় সময় সোমবার এ ভূকম্পন আঘাত হানে। এর আগে গত শুক্রবার দেশটিতে ৭ দশমিক ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর তিন শতাধিক পরাঘাত (আফটারশক) রেকর্ড করা হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানায়, সোমবারের ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫ কিলোমিটার গভীরে।

শুক্রবারের শক্তিশালী ভূমিকম্পে পানামার মধ্যাঞ্চলীয় কয়েকটি প্রদেশে শত শত বাড়িঘর ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করে সরকার। এরপর থেকে একের পর এক পরাঘাত অনুভূত হচ্ছে।

পানামার জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ভূমিকম্পে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে অন্তত ২৭ জন আহত হয়েছেন এবং প্রায় ৯০০টি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতি ও হতাহতের পূর্ণাঙ্গ হিসাব এখনো সংগ্রহ করা হচ্ছে। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত প্রদেশগুলোর মধ্যে রয়েছে লস সান্তোস, কোকলে, ভেরাগুয়াস ও এরেরা। এসব এলাকায় ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে।