News update
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-11-08, 12:29am

পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫

poland-6f08c5ddcdd0be06d83aa3e0e3d5a09e1794076161.jpg


পোল্যান্ডের ক্রাকও শহরের প্রধান চত্বরে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলিতে চার নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। শনিবার (৭ নভেম্বর) বিকেলে শহরের ব্যস্ততম ও পর্যটকদের কাছে জনপ্রিয় মেইন মার্কেট স্কয়ারে এ হামলার ঘটনা ঘটে।

বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদন অনুযায়ী, এক ব্যক্তি গাড়ি নিয়ে চত্বরে প্রবেশ করে এলোপাতাড়ি গুলি চালান। এতে ঘটনাস্থলে হতাহতের ঘটনা ঘটে। আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যও রয়েছেন।

পুলিশ জানায়, হামলাকারী সামরিক পোশাকের মতো পোশাক পরেছিলেন এবং সামরিক ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করেন। পরে পুলিশের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে তিনি গুলিবিদ্ধ হন এবং আটক হন। তার গাড়ি থেকে আরও অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তি পোল্যান্ডের নাগরিক এবং তিনি একাই হামলা চালিয়েছেন। জনসাধারণের জন্য তাৎক্ষণিক কোনো নিরাপত্তাঝুঁকি নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘটনায় হামলার উদ্দেশ্য এখনো জানা যায়নি। পুলিশ ঘটনার কারণ ও সার্বিক পরিস্থিতি তদন্ত করছে।