News update
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
নিজস্ব প্রতিবেদক প্রথম পাতা 2026-10-14, 7:45pm

গাজীপুরে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে

tongi-3ee37b5f1da7728a87b78d76232039f51791985554.jpg

ছবি: সংগৃহীত


গাজীপুরে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনালের ওষুধ কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় বুধবার (১৪ অক্টোবর) দুপুর প্রায় ১টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে সকাল পৌনে ১০টার দিকে লাগা এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ যোগ দেয়।

জানা গেছে, কারখানার ইউনিট-২-এর চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। এতে ওষুধ কারখানাটির ২টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য জানা যায়নি। সেই সাথে ক্ষতির পরিমাণের বিষয়ে নিশ্চিত তথ্য মেলেনি।

আগুন নিয়ন্ত্রণে আসার পর তা আর ছড়াবে না বলে আশা করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।