News update
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
প্রথম পাতা 2026-10-29, 12:12pm

‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ

train-61b3a8faa9c1091806675c230a9abe641793254321.jpg

ছবি: সংগৃহীত


টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়াতে নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে। এতে বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে বেশ কয়েকটি ট্রেন। ফলে দুর্ভোগে পড়েছেন এ অঞ্চলের ট্রেনের যাত্রীরা।

মির্জাপুরে মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস ট্রেন চিলাহাটির দিকে যাচ্ছিল৷ সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি মির্জাপুরের মহেড়া রেল স্টেশন এলাকায় পৌঁছলে পিছনের একটি বগির চাকা লাইন থেকে সরে যায়। এতে ট্রেনটি লাইনচ্যুত হয়৷ এর ফলে ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে করে বিভিন্ন স্টেশনে ট্রেন আটকা রয়েছে বেশ কয়েকটি ট্রেন।