News update
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
  • নেতাকর্মীদের সঙ্গে পায়ে হেঁটে সার্বভৌমত্ব র‌্যালিতে প্রধানমন্ত্রী     |     
  • গ্রাম পুলিশের বেতন বাড়িয়েছে সরকার, আজ থেকেই কার্যকর     |     
ক্রীড়া ডেস্ক প্রথম পাতা 2026-11-04, 8:17am

মেসিকে ছাড়াই ২১ বছর পর আর্জেন্টিনার প্রথম স্কোয়াড ঘোষণা

ar-c582dec943ff7b743aa0691df291cea61793758678.jpg


দীর্ঘ ২১ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইতি টানার পর এবার লিওনেল মেসিকে ছাড়াই জাতীয় দলের স্কোয়াড ঘোষণা করেছে আর্জেন্টিনা। নতুন প্রজন্মকে সামনে রেখে আসন্ন নভেম্বরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচের জন্য দল সাজিয়েছেন প্রধান কোচ লিওনেল স্ক্যালোনি।

২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেকের পর থেকে দলটির আক্রমণভাগের প্রধান শক্তি ছিলেন মেসি। তার নেতৃত্বে দীর্ঘ শিরোপা খরা কাটিয়ে ২০২১ সালের কোপা আমেরিকা, ২০২২ সালের ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ এবং ২০২৪ সালের কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা।

মেসিকে ছাড়া ঘোষিত এই স্কোয়াডে তারুণ্য ও নতুন মুখের প্রাধান্য দিয়েছেন স্ক্যালোনি। আগামী ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোমবোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেসে কোস্টারিকার বিপক্ষে খেলবে বিশ্বচ্যাম্পিয়নরা।

ঘোষিত দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ইংলিশ ক্লাব চেলসির ২১ বছর বয়সী ডিফেন্ডার অ্যারন আনসেলমিনো। দলে ফিরেছেন রিভার প্লেটের গঞ্জালো মন্তিয়েল ও পারমার মারিয়ানো ত্রোইলো। এছাড়া ব্রাজিলের ক্লাব পালমেইরাসের আগুস্তিন জিয়াই ও ফ্লাকো লোপেজও জায়গা পেয়েছেন।

অন্যদিকে দীর্ঘদিন জাতীয় দলের নিয়মিত সদস্য মিডফিল্ডার রদ্রিগো দি পল ও জিওভানি লো সেলসো এবার স্কোয়াডে নেই।

গোলরক্ষক হিসেবে দলে রয়েছেন এমিলিয়ানো মার্তিনেজ, হেরোনিমো রুলি, হুয়ান মুসো ও সান্তিয়াগো বেলত্রান। রক্ষণভাগে অভিজ্ঞদের পাশাপাশি সুযোগ পেয়েছেন তরুণ ফুটবলাররাও। মাঝমাঠে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও এজেকুয়েল পালাসিওসের সঙ্গে রয়েছেন নিকোলাস পাজ, মাতিয়াস সুলে, ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো ও থিয়াগো আলমাদা।

আক্রমণভাগে হুলিয়ান আলভারেজের সঙ্গে রয়েছেন জিয়ানলুকা প্রেস্তিয়ান্নি ও সান্তিয়াগো কাস্ত্রো।

মেসিকে ছাড়াই নতুন পথচলা শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। স্ক্যালোনির এই দল ঘোষণা বিশ্বচ্যাম্পিয়নদের ভবিষ্যৎ দল গঠনে নতুন প্রজন্মের ওপর আস্থারই ইঙ্গিত দিচ্ছে।