
ছবি: সংগৃহীত
বঙ্গলোক ডেস্ক
৩১ জুলাই ২০২৬, ১২:৩০ পিএম
দেশের বাজারে প্রতি ভরিতে ২,২১৬ টাকা বৃদ্ধির পর বর্তমানে ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২,২৩,০৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর সবশেষ সিদ্ধান্ত অনুযায়ী, আজ ৩১ জুলাই ২০২৬ সকাল ১০টা থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার কারণে মাত্র তিন দিনের ব্যবধানে এই মূল্য সমন্বয় করা হয়েছে। মান অনুযায়ী প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের নতুন মূল্য তালিকা হলো: ২২ ক্যারেট: ২,২৩,০৭৪ টাকা, ২১ ক্যারেট: ২,১৩,০৪৩ টাকা, ১৮ ক্যারেট: ১,৮২,৯৫০ টাকা, সনাতন পদ্ধতি: ১,৪৯,৪৭৪ টাকা।