News update
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-01, 10:09am

ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, দিল্লিতে বসে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711785557460.jpg

ছবি: সংগৃহীত


ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশটির ভূখণ্ড ব্যবহার করে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড চালাতে পারবেন না এবং বাংলাদেশের পক্ষ থেকে পাঠানো তাঁর প্রত্যর্পণের আবেদনটি আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে। ভারতের লোকসভায় পেশ করা সংসদীয় স্থায়ী কমিটির প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনাকে মানবিক কারণে এবং ঐতিহ্যগত নীতি থেকেই আশ্রয় দেওয়া হয়েছে। নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে যে, ভারতের মাটি ব্যবহার করে অন্য কোনো দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যকলাপ চালানোর কোনো সুযোগ নেই এবং তাঁকে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্মও দেওয়া হয়নি।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য যে আনুষ্ঠানিক প্রত্যর্পণ অনুরোধ পাঠানো হয়েছে, তা ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে। এ বিষয়ে ভারত সরকারের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত রাজনৈতিক বা আইনি সিদ্ধান্তের ঘোষণা আসেনি, তবে প্রক্রিয়াটি চলমান রয়েছে।