News update
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
  • ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যার বৃদ্ধি: ৬৭২ জন হাসপাতালে ভর্তি এবং ২ জনের মৃত্যু     |     
প্রথম পাতা 2026-08-01, 8:15pm

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে ১ কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার

001-dc5c7986daef50c1e02ab09b442ee34f1785593785.jpg

ছবি: সংগৃহীত


বেঙ্গলোক ডেস্ক
০১ আগস্ট ২০২৬, ০৮:১০ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা প্রায় ১ কোটি টাকা মূল্যের ক্যাপসুলসদৃশ স্বর্ণসহ থামিম আনসারি নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সিআইআইডি। শনিবার (১ আগস্ট, ২০২৬) সকালে তাকে আটক করা হয়। এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে (জি৯-৫২৬) শারজাহ থেকে আসা থামিম আনসারি নামের এক ভারতীয় নাগরিককে সকাল ৬টা ৫৮ মিনিটে চট্টগ্রাম বিমানবন্দরে শনাক্ত করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের বিশেষ দল তার দেহ তল্লাশি করে অন্তর্বাসের ভেতরে লুকানো ক্যাপসুলসদৃশ স্বর্ণ উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের ওজন প্যাকিংসহ ৪৫৫ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি টাকা। আটক ভারতীয় যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণসহ ফৌজদারি মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।