News update
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-03, 5:34pm

পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার পরামর্শ

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711785756895.jpg

ছবি: সংগৃহীত


০৩ আগস্ট ২০২৬, ০৫:০৯ পিএম
পশ্চিমবঙ্গের দীঘা সমুদ্র সৈকতে পর্যটকদের নিরাপত্তার স্বার্থে গোসলের সময় শাড়ি ও সালোয়ার কামিজ না পরার পরামর্শ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি স্পষ্ট করেছেন যে এই পোশাকগুলো সম্পূর্ণ নিষিদ্ধ করা হচ্ছে না, তবে পানিতে এগুলো দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। তাই নিরাপত্তার জন্য তিনি সাঁতারের উপযোগী পোশাক বা সুইমসুট ব্যবহারের আহ্বান জানান।
শাড়ি বা সালোয়ার কামিজ পরে সমুদ্রে নামলে তা ভিজে ভারী হয়ে যায়, যা পানিতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই বাড়িয়ে দেয়। ভারতীয় সংস্কৃতি ও পছন্দ বিবেচনা করে বাজারে যে ধরনের সুইমসুট বা সাঁতারের পোশাক পাওয়া যায়, সেগুলো ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। কেউ যদি একান্তই শাড়ি বা সালোয়ার কামিজ পরে পানিতে নামতে চান, তবে তাদের এমন উজ্জ্বল রঙের পোশাক পরতে বলা হয়েছে যাতে দূর থেকে সহজেই তাদের চিহ্নিত করা যায়। শুধু পোশাকের নিয়মই নয়, দীঘা সৈকত ও এর সংলগ্ন এলাকায় মদ্যপান এবং তামাকজাত দ্রব্য সম্পূর্ণ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।