News update
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনকে ঘিরে বিতর্ক     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-08-03, 5:38pm

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি

untitled-1-copy-bf6f0a72d5f9ee4a4a4f975ac97701711785757126.jpg

ছবি: সংগৃহীত


০৩ আগস্ট ২০২৬, ০৫:৩৫ পিএম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত কার্যক্রমে শৃঙ্খলা ফেরাতে ৩ আগস্ট ২০২৬ তারিখে একটি ‘অতীব জরুরি’ নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। নতুন এই নির্দেশনায় শিক্ষকদের যথাযথ নিয়ম ও উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে বদলির আবেদন করার জন্য কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। উপজেলা, জেলা বা বিভাগীয় পর্যায়ের নিষ্পত্তিযোগ্য বদলির আবেদনগুলো সরাসরি জাতীয় কমিটির কাছে পাঠানো যাবে না। 
জাতীয় কমিটির এখতিয়ারভুক্ত বদলির আবেদনগুলো অবশ্যই নির্দিষ্ট চ্যানেল বা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে দাখিল করতে হবে। অন্যথায় সেগুলো বাতিল বলে গণ্য হবে এবং কোনো ব্যবস্থা নেওয়া হবে না। উপজেলা, জেলা ও বিভাগীয় কমিটির সদস্যসচিবদের নিজ নিজ এলাকার আবেদন গ্রহণ ও নিষ্পত্তি করার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদন গ্রহণ না করে শিক্ষকদের জাতীয় কমিটিতে পাঠালে তা অনাকাঙ্ক্ষিত শৃঙ্খলাভঙ্গ হিসেবে গণ্য হবে। বদলি প্রক্রিয়া পর্যালোচনার জন্য গঠিত ৪টি স্তরের কমিটিকে তাদের নিজস্ব আইনি এখতিয়ার বজায় রেখে কাজ করতে বলা হয়েছে।