News update
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
বঙ্গলোক ডেস্ক জাতীয় 2026-08-07, 7:25pm

গফরগাঁওয়ে ৫ বগি লাইনচ্যুত, সাড়ে ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ চালু

whatsapp-image-2026-08-07-at-121300-pm-2608070616-aec16a50427c7acef3e0dd2faf6922781786109116.jpeg

ছবি- সংগৃহীত


ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় একটি যাত্রীবাহী কমিউটার ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় প্রায় সাড়ে সাত ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।

শুক্রবার বিকেল ৫টার দিকে ময়মনসিংহ রেলস্টেশনের স্টেশন সুপারিনটেনডেন্ট আব্দুল্লাহ আল হারুন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা ও ময়মনসিংহ থেকে পাঠানো দুটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্ধারকাজ সম্পন্ন করার পর বিকেল ৫টার দিকে রেল চলাচল পুনরায় শুরু হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি।

এর আগে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন জানান, জামালপুর থেকে ঢাকাগামী জামালপুর কমিউটার ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে গফরগাঁও স্টেশনে প্রবেশের আগে দুর্ঘটনার কবলে পড়ে। এ সময় পাওয়ারকারসহ সামনের পাঁচটি বগি লাইনচ্যুত হলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

তিনি আরও জানান, দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।