News update
  • দেশ ও মানুষের কল্যাণে কাজ করুন: ইউএনওদের প্রধানমন্ত্রী     |     
  • রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা     |     
  • তনু হত্যা মামলা: জামিন স্থগিত, ফের গ্রেপ্তার সাবেক সেনা কর্মকর্তা হাফিজুর     |     
  • বিএসপির মতবিনিময় ও সংবর্ধনা সভায় ড. সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী     |     
  • শাহজালাল বিমানবন্দরের বলাকা লাউঞ্জে আগুন     |     
বঙ্গলোক রিপোর্ট জাতীয় 2026-08-08, 11:56pm

রাষ্ট্রপতি নির্বাচনে লড়বে জামায়াত, রোববার প্রার্থী ঘোষণা

jamat-d16717a69387c8af8089ecd682e7915e1786211806.jpg


আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিরোধী দল জামায়াতে ইসলামী। দলটি রাষ্ট্রপতি পদে একক প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে।


শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।


বৈঠকে সভাপতিত্ব করেন জামায়াত আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।


জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। পরে সর্বসম্মতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেয় দলটি।


এ লক্ষ্যে রোববার (৯ আগস্ট) জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক ডাকা হয়েছে। ওই বৈঠকেই বিরোধী জোটের রাষ্ট্রপতি প্রার্থীর নাম চূড়ান্ত ও ঘোষণা করা হবে।


বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। সংবিধান সংস্কার এবং ১১ দলীয় ঐক্য ঘোষিত চলমান রাজনৈতিক কর্মসূচিও আলোচনায় আসে।


দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এসব বিষয়ে বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও আলোচনা হয়েছে।