News update
  • জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ      |     
বঙ্গলোক রিপোর্ট জাতীয় 2026-07-28, 8:14pm

হবিগঞ্জে পাটওয়ারী-সারজিস আলমের গাড়িবহরে হামলা

attarck-180c8af55e6b04a97de92eaa421ef3671785248049.jpg


হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি চলাকালে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের গাড়িবহরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে।


আজ মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে হবিগঞ্জ জেলা সার্কিট হাউজের ভেতরে এই হামলার ঘটনা ঘটে। 


এনসিপি নেতাকর্মীদের অভিযোগ, স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছে। হামলায় সাংবাদিক ও এনসিপির একাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।  


এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে হামলার বিষয়টি নিশ্চিত করে তীব্র নিন্দা জানিয়েছেন। 


তিনি দাবি করেন, পুলিশের উপস্থিতিতেই এই ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা এনসিপির মিডিয়া টিমের একটি মাইক্রোবাস জেলা সার্কিট হাউজের ভেতরে নিয়ে ভাঙচুর করে এবং সংবাদকর্মীদের মোবাইল ফোন ও ক্যামেরা ছিনিয়ে নিয়ে যায়।  


আসিফ মাহমুদ তার পোস্টে লেখেন, ‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের অভ্যন্তরে সংঘটিত এই হামলা রাজনৈতিক সহিংসতার এক ভয়াবহ দৃষ্টান্ত।’


এদিকে হামলার বিষয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত জানান, হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সার্কিট হাউজে অবস্থানকালে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর অতর্কিত আক্রমণ করে। সন্ত্রাসীদের এই হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী ও পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিক আহত হয়েছেন।  এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে হামলার অভিযোগের বিষয়ে স্থানীয় বিএনপি নেতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।