News update
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
  • হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু     |     
বঙ্গলোক ডেস্ক প্রথম পাতা 2026-10-14, 11:58am

আন্তর্জাতিক ৫ প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কিনবে সরকার

lng-9b24479837849adce62a66abc1c094fe1791957511.jpg


দেশে গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং জরুরি জ্বালানি চাহিদা পূরণে পাঁচটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত কমিটির ২০২৬ সালের ৩৩তম সভায় এ সুপারিশ করা হয়। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে সভায় জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের দুটি প্রস্তাব উপস্থাপন ও পর্যালোচনা করা হয়।

প্রথম প্রস্তাবে সরকার-টু-সরকার (জিটুজি) পদ্ধতিতে এলএনজি সরবরাহের জন্য চেনিয়ার মার্কেটিং ইন্টারন্যাশনাল এলএলপি (Cheniere Marketing International LLP) এবং ট্রাফিগুরা পিটিই লিমিটেডের (Trafigura Pte Ltd) দেওয়া প্রস্তাবগুলো প্রক্রিয়াকরণের নীতিগত অনুমোদন চাওয়া হয়।

এ প্রস্তাবের পক্ষে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) ও ১০৭(২) বিধির উল্লেখ করা হয়েছে।

অন্য প্রস্তাবে জনস্বার্থে দেশের গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখা এবং জরুরি জাতীয় চাহিদা মেটাতে সরাসরি তিনটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকে এলএনজি কেনার নীতিগত অনুমোদন চাওয়া হয়। প্রতিষ্ঠানগুলো হলো বিপি সিঙ্গাপুর পিটিই লিমিটেড (BP Singapore Pte. Limited), সাহারা এনার্জি রিসোর্স লিমিটেড (Sahara Energy Resource Limited) এবং শেল ইন্টারন্যাশনাল ট্রেডিং মিডল ইস্ট লিমিটেড এফজেডই (Shell International Trading Middle East Limited FZE)।

দ্বিতীয় প্রস্তাবে সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয় বিধিমালা, ২০২৫-এর ৯৭, ৯৮ ও ১০৭ বিধির উল্লেখ করা হয়েছে।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের উত্থাপিত প্রস্তাব দুটিতে নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়েছে। তবে এলএনজি কেনার পরিমাণ, মূল্য এবং সরবরাহের সময়সূচি সম্পর্কে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য জানানো হয়নি।