News update
  • মিরপুরে বাসে অগ্নিকাণ্ডের চেষ্টা, চালক-সহকারীর তৎপরতায় এড়ালো বড় দুর্ঘটনা     |     
  • পোল্যান্ডে বন্দুকধারীর গুলিতে ৬ জন নিহত, আহত ১৫     |     
  • ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের তিনজনসহ নিহত ৪     |     
  • কোনো ষড়যন্ত্র দেশের গণতন্ত্রকামী মানুষকে দমিয়ে রাখতে পারবে না : প্রধানমন্ত্রী     |     
  • সৌদির সড়কে একসঙ্গে ঝরলো ৭ বাংলাদেশির প্রাণ     |     
আন্তর্জাতিক ডেস্ক প্রথম পাতা 2026-10-20, 7:51am

ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে কঠোর আঘাত অব্যাহত: ট্রাম্প

98498936165-ff6ef83415e257335c1e1261f761c5801792461096.jpg


ইরানের ওপর অর্থনৈতিক ও সামরিক চাপ অব্যাহত রাখার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অবস্থানের প্রশংসা করার পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানকে সমর্থন না করায় তারও প্রশংসা করেছেন ট্রাম্প।

মঙ্গলবার (২০ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও সামরিক উভয় ক্ষেত্রেই ইরানকে কঠোরভাবে চাপে রাখছে। অন্যদিকে, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ইরানের পক্ষ নিয়ে সংঘাতে জড়াননি বলে মন্তব্য করেছেন তিনি।

এদিকে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের হামলায় আঞ্চলিক নিরাপত্তা বিঘ্নিত হলে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগের তারগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি।

বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তেজনা আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও আঞ্চলিক নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

সূত্র: আল জাজিরা।