
ছবি: সংগৃহীত
বঙ্গলোক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৪:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলম জানিয়েছেন যে, হবিগঞ্জে ছাত্রদলের হামলায় আহত ১৮ বছর বয়সী কর্মী আলিফ চৌধুরীর একটি চোখের দৃষ্টি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। চিকিৎসকের বরাত দিয়ে তিনি এই দাবি করেছেন।
অভিযোগ অনুযায়ী, ছাত্রদলের সন্ত্রাসীরা রড দিয়ে আলিফের চোখে আঘাত করে, যার ফলে তার চোখ থেকে প্রচুর রক্তক্ষরণ হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও হামলাকারীরা তাকে প্রাথমিক চিকিৎসা নিতে বাধা দেয়। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানিয়েছেন তার একটি চোখ চিরতরে অন্ধ হয়ে গেছে। তাকে দ্রুত ঢাকার জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে নিয়ে অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হয়েছে। সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং হামলার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছেন