
ছবি: সংগৃহীত
বঙ্গলোক ডেস্ক
২৯ জুলাই ২০২৬, ০৪:৪৯ পিএম
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাস কূপ খনন শুরু হয়েছে, যা থেকে দৈনিক প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যা সেনবাগ উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রাম। সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ খনন প্রকল্প'। বাপেক্স সফলভাবে খনন ও ডিএসটি (DST) পরীক্ষা শেষ হলে প্রতিদিন প্রায় ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। ৪৫ দিন খনন এবং ১৫ দিন ডিএসটি (Drill Stem Test) পরীক্ষার মাধ্যমে গ্যাসের প্রকৃত মজুত নিশ্চিত করা হবে।
প্রাথমিকভাবে ১,৫৫০ মিটার পর্যন্ত খননের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাপেক্স সূত্র অনুযায়ী, ১,৩৬১ মিটার ও ১,৪৫০ মিটার গভীরে গ্যাসের আধার (Gas-bearing zones) পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।