News update
  • এলজিইডি প্রধান প্রকৌশলী মো. বেলাল হোসেনের প্রতিবাদ     |     
  • জাতীয় প্রেস ক্লাব সদস্য মৃণাল কৃষ্ণ রায় আর নেই     |     
  • প্রধানমন্ত্রী তারেক রহমান মহেশখালীর উদ্দেশে ঢাকা ছাড়লেন     |     
  • বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৫তম     |     
  • হরমুজ প্রণালী পুনরায় খুলতে ইরানের ছয় শর্ত     |     
প্রথম পাতা 2026-07-30, 9:10am

শিগগিরই মন্ত্রিসভায় উঠবে সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো, কাজ চলছে

untitled-2-copy-b4f68e24002637d7da4abe4f231b52461785381066.jpg

ছবি: সংগ্রহীত


বঙ্গলোক ডেস্ক

৩০ জুলাই ২০২৬, ০৯:১০ এএম

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে কাজ চলছে এবং এটি শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভা অনুমোদন দিলে দ্রুত প্রজ্ঞাপন জারি করা হবে বলে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন।

নতুন পে-স্কেল ১ জুলাই ২০২৬ থেকে কার্যকর ধরা হবে।  চলতি অর্থবছরে বর্ধিত মূল বেতন  এবং আগামী অর্থবছরে ভাতা দেওয়া হতে পারে। সর্বনিম্ন মূল বেতন ৮,২৫০ টাকা থেকে বাড়িয়ে ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ বেতন ১,৬০,০০০ টাকা করার সুপারিশ রয়েছে। নতুন পে-স্কেলের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে অতিরিক্ত প্রায় ৪৪,০০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আইএমএফ অর্থের সংস্থান ও রাজস্ব আহরণ নিয়ে জানতে চেয়েছে, তবে ঋণের সাথে বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই।সচিব কমিটির খসড়া চূড়ান্ত হলে আগামী আগস্টের মধ্যেই এই সংক্রান্ত গেজেট বা প্রজ্ঞাপন প্রকাশ পেতে পারে।