News update
  • বিদ্যুৎ সাশ্রয়ে রাত ৮টায় বন্ধ শপিংমল-মার্কেট, ৭টায় বিলবোর্ড     |     
  • কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে সভ্যতার অগ্রগতিতে তরুণরাই মূল চালিকাশক্তি: স্বপন     |     
  • সিলেটে স্বামী-স্ত্রীসহ তিনজনকে গলা কেটে হত্যা     |     
  • একাদশে ভর্তিতে এবারও পরীক্ষা নেই, ১৫ সেপ্টেম্বর থেকে আবেদন      |     
  • সামুদ্রিক বন্দরগুলোকে ৩ নম্বর সতর্ক সংকেত     |     
বঙ্গলোক ডেস্ক খেলাধুলা 2026-08-12, 7:27am

দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনাকে বিয়ে করলেন রোনালদো

christiano-partugiz-4922f5015659e8b78f0ddb6004988dac1786498030.jpg

ছবি: সংগৃহীত


পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে। মঙ্গলবার (১১ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে স্ত্রী জর্জিনার সঙ্গে একটি ছবি পোস্ট করে বিয়ের খবর জানান রোনালদো।


ছবিতে রোনালদো ও জর্জিনার হাতে বিয়ের আংটি দেখা যায়। এর আগে বিখ্যাত ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোও সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে রোনালদোর বিয়ের বিষয়টি নিশ্চিত করেন।


প্রায় এক দশক ধরে একসঙ্গে রয়েছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ এই সময়ে তারা নিজেদের পরিবারও গড়ে তুলেছেন। রোনালদোর ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে ছিলেন জর্জিনা।


সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিয়ের আমন্ত্রণপত্রের কিছু ছবি ছড়িয়ে পড়ে। এরপর থেকেই বিয়ের গুঞ্জন জোরালো হয়। তবে এর আগেও রোনালদো জানিয়েছিলেন, উপযুক্ত সময় মনে হলেই তারা বিয়ের সিদ্ধান্ত নেবেন।


জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার গল্পও এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রোনালদো। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন ছাড়াই হঠাৎ এক রাতে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন। এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর আর অপেক্ষা করতে চাননি তিনি।


রোনালদোর প্রস্তাবের সেই বিশেষ মুহূর্তে তাদের দুই সন্তানও ঘরে ঢুকে পড়ে। ফলে সন্তানদের উপস্থিতিতেই জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেন তিনি।


দীর্ঘদিনের সম্পর্কের পর অবশেষে মঙ্গলবার বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন রোনালদো ও জর্জিনা। সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশের পর ভক্তদের মধ্যে এ নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।