News update
  • এসএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর     |     
  • ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার ঋণ আত্মসাতের অভিযোগে দুদকে মামলা     |     
  • এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ     |     
  • দীর্ঘ ৩৫ বছর পর বাংলাদেশে আবারও জাতীয় সংসদে ভোটের মাধ্যমে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।     |     
ইমরুল কাওছার, শরিয়তপুর প্রতিনিধি: জাতীয় 2026-08-04, 4:48pm

শরীয়তপুরের জাজিরায় দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬৪ পরিবারের মাঝে জিআর নগদ সহায়তা বিতরণ

whatsapp-image-2026-08-04-at-7-5922ac1d164c501ead98694352989a8a1785840537.jpeg


প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারের পাশে দাঁড়াতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় শরীয়তপুরের জাজিরায় ৩৬৪ পরিবারের মাঝে জিআর (গ্র্যাচুইটাস রিলিফ) নগদ সহায়তা বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) সকাল ১১টায় জাজিরা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা মডেল মসজিদ প্রাঙ্গণে এ সহায়তা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম। সভাপতিত্ব করেন জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান।

এ সময় বক্তব্যে পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে. এম. কামরুজ্জামান মিলন বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো মানবিক ও সামাজিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে সরকার ধারাবাহিকভাবে বিভিন্ন সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল ইমরান বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা প্রণয়ন করে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে এ সহায়তা বিতরণ করা হচ্ছে। সরকারের মানবিক সহায়তা যেন সঠিক ব্যক্তির হাতে পৌঁছে, সে লক্ষ্যে উপজেলা প্রশাসন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা বিএনপির সভাপতি বজলুর রশিদ শিকদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পরে উপকারভোগীদের মাঝে পে-কার্ডের মাধ্যমে জিআর নগদ সহায়তার অর্থ বিতরণ করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং দুর্যোগকবলিত মানুষের জন্য সরকারের এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।