
শরীয়তপুরের জাজিরায় উৎসবমুখর পরিবেশে এনআরবি ব্যাংক পিএলসি-এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে ব্যাংকের জাজিরা শাখায় কেক কাটা, আলোচনা সভা এবং গ্রাহক শুভেচ্ছা বিনিময়সহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে এনআরবি ব্যাংক জাজিরা শাখার ব্যবস্থাপক (ম্যানেজার) রুহুল আমিনের নেতৃত্বে শাখার কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং ব্যাংকের গ্রাহকরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এ সময় বক্তারা এনআরবি ব্যাংকের ১৩ বছরের সফল পথচলা, গ্রাহকসেবার মানোন্নয়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাংকটির অবদানের কথা তুলে ধরেন।
ব্যবস্থাপক রুহুল আমিন বলেন, “গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই এনআরবি ব্যাংকের সবচেয়ে বড় শক্তি। আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবার মাধ্যমে আমরা গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি।”
আলোচনা শেষে উপস্থিত অতিথি, বিভিন্ন ব্যাংকের কর্মকর্তা এবং গ্রাহকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করা হয়। একই সঙ্গে এনআরবি ব্যাংকের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করা হয়।