News update
  • রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে মালয়েশিয়ার বক্তব্যে নতুন মোড়     |     
  • ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ ও ফলাফল ঘোষণা সংসদ ভবন থেকে সরাসরি সম্প্রচার করা হবে     |     
  • দীর্ঘদিন বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত তিনটি পাটকল বেসরকারি ব্যবস্থাপনায় পুনরায় চালু     |     
  • স্থানীয় নির্বাচনে পোস্টার নিষিদ্ধ, বিলবোর্ডে মিলল সীমিত ছাড়     |     
  • চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত      |     
স্বাস্থ্য ও চিকিৎসা 2026-08-11, 12:23am

স্বল্পমূল্যের টিকায় হাঁসের প্লেগ প্রতিরোধে নতুন আশার আলো

bau-5debc828f54260d0243115148649ca801786386234.jpg


ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) গবেষকদের উদ্ভাবনে হাঁসের প্লেগ রোগ প্রতিরোধে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। স্থানীয় হাঁসের প্লেগ ভাইরাস ব্যবহার করে স্বল্পমূল্যে টিকা তৈরির গবেষণায় ইতিবাচক ফল পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা।


সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি গ্যালারিতে প্রকল্পের সমাপনী কর্মশালায় গবেষণার ফলাফল তুলে ধরা হয়। এতে জানানো হয়, উদ্ভাবিত টিকা হাঁসকে প্লেগ ভাইরাসের সংক্রমণ থেকে ৯০ শতাংশের বেশি সুরক্ষা দিতে সক্ষম হতে পারে।


গবেষকদের মতে, হাঁসের প্লেগ ভাইরাসজনিত রোগ। আক্রান্ত হাঁসকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করা কঠিন। ফলে রোগ প্রতিরোধে কার্যকর টিকাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যবস্থা।


বাংলাদেশে হাঁস পালন গ্রামীণ অর্থনীতি ও প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ অংশ। রোগের কারণে প্রতিবছর খামারি ও প্রান্তিক পর্যায়ের চাষিরা ক্ষতির মুখে পড়েন। কম খরচে কার্যকর টিকা তৈরি করা সম্ভব হলে হাঁসের রোগ নিয়ন্ত্রণের পাশাপাশি খামারিদের আর্থিক ক্ষতিও কমানো সম্ভব হবে।


প্রকল্পটি প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) অর্থায়নে পরিচালিত হয়েছে। গবেষণাটি মাঠপর্যায়ে প্রয়োগযোগ্য হলে দেশের হাঁস পালন খাতে এর ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।